শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৮:১৫ পিএম, ২০২১-১০-০৯
"থ্যালাসেমিয়া থেকে পেতে হলে রক্ষা, বিয়ের আগে করুন রক্ত পরীক্ষা" এই শ্লোগানে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী এলাকার সামাজিক সংগঠন 'আলোর দিশারী'র উদ্যোগে সংগঠনটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৯ অক্টোবর) সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন 'দোহাজারী ব্লাড ব্যাংক'র সহযোগিতায় সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত ওই এলাকার জনসাধারণ এবং হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য জন সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। মহামারি থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সম্যক ধারণা দেন উপস্থিত আলোচকবৃন্দ । এ সময় আলোচনায় অংশ নেন সংগঠনটির উপদেষ্টা শহিদুল ইসলাম, প্রধান সমন্বয়ক নাঈম উদ্দিন, সভাপতি রকিবুল হোসেন রানা, প্রধান উপদেষ্টা সোহেল উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন এস.এম ওয়াহিদ রনি, মাইনুদ্দিন হাসান, মেহেরুল হাসান, কার্যকরী সদস্য আরফিন রানা, আদনান দেলোয়ার, মো. সারজান, সহ-কার্যকরী সদস্য সাইফুল ইসলাম আসিফ, আল রিয়াদ, শওকত রায়হান, ফয়সাল উদ্দিন, শাহেদ হোসাইন, বিনয়মিত্র ভিক্ষু প্রমূখ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited